আমুদরিয়া নিউজ : তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটিয়ে সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী-কে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন, যা রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর আগে তিনি বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকেও ইস্তফা দেন, যা দ্রুত গ্রহণ করে দল তাপস রায়-কে দায়িত্ব দেয়। এই দ্রুত পরিবর্তন প্রক্রিয়া এবং দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে অসন্তোষ থেকেই তাঁর দূরত্ব আরও বাড়ে বলে সাংবাদিক সূত্রের দাবি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণে বড় ধরনের ইঙ্গিতও বহন করছে।