ঘরে বসেই করুন যুবশক্তির আবেদন

আমুদরিয়া নিউজ : জুন মাস থেকে রাজ্যে চালু হতে চলেছে নতুন ‘যুবশক্তি’ প্রকল্প। সূত্রের খবর, এই প্রকল্পের আওতায় কর্মহীন যুবক-যুবতীদের মাসিক ৩০০০ টাকা ভাতা দেওয়া হবে। এর জন্য ১ জুন থেকে নতুন পোর্টালে আবেদন শুরু হবে। আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদন করতে প্রয়োজন হবে আধার, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার নথি, ছবি ও ব্যাঙ্কের তথ্য। অনলাইনে নির্ভুল তথ্য ও প্রয়োজনীয় নথি আপলোড করেই আবেদন সম্পূর্ণ করা যাবে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *