সমকামী পার্টি বিতর্কে উত্তাল মালয়েশিয়া

আমুদরিয়া নিউজ : মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেলে এক “ড্রাগ-সংযুক্ত সমকামী পার্টি” ঘিরে অভিযান চালিয়ে অন্তত ৫১ জন পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২৮ জন বিদেশি নাগরিক রয়েছে বলে জানা গেছে। অভিযানকালে বিভিন্ন মাদক উদ্ধার হয় এবং ৩৬ জনের ড্রাগ টেস্ট পজিটিভ আসে। ওই ঘটনায় যুক্ত  এক ব্যক্তি অচেতন অবস্থায় পাওয়া গিয়ে পরে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়, তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *