আমুদরিয়া নিউজ: ফলতার পুনর্নির্বাচনে সিপিএমের উত্থানের অন্যতম মুখ শম্ভু কুর্মী। প্রায় সাত বছর ঘরছাড়া থাকার পরও তিনি ৪০ হাজারের বেশি ভোট এনে দলকে দ্বিতীয় স্থানে তুলে এনেছেন। ২০১৯ সালের লোকসভা ভোটের সময় থেকে জাহাঙ্গীর খানের বাহিনীর অত্যাচারের অভিযোগে নিজের বাড়ি ছেড়ে আমতলায় ভাড়াবাড়িতে থাকতে বাধ্য হন শম্ভু। সেখান থেকেই প্রতিদিন ফলতায় এসে সংগঠনের কাজ ও নির্বাচনী প্রচার চালিয়েছেন তিনি।
শম্ভুর অভিযোগ, সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমের হয়ে প্রচার করতে গিয়ে হামলার শিকার হন তিনি ও দলের কর্মীরা। এরপর লাগাতার হুমকি ও হামলার কারণে বাড়ি ছাড়তে বাধ্য হন। তবে এত বাধার মধ্যেও সংগঠন ধরে রাখেন তিনি। এবার ফলতায় সিপিএম দ্বিতীয় স্থানে ওঠায় আশাবাদী বামেরা। শম্ভু কুর্মীর আশা, নতুন সরকারের আমলে তিনি ফের নিজের বাড়িতে ফিরতে পারবেন এবং ফলতায় আর কোনও ‘জাহাঙ্গীর খান’-এর উত্থান হবে না।