আমুদরিয়া নিউজ: কলকাতার সল্টলেকে আজ ফের জনতার দরবারে বসছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বার সাধারণ মানুষের অভিযোগ ও দাবিদাওয়া শুনবেন তিনি। সাংবাদিক সূত্রের জানা যায়,চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের একাধিক সংগঠন আজ তাঁর সঙ্গে দেখা করতে পারেন।
গত ২০ মে নবান্নে গিয়ে ডেপুটেশন জমা দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। সেই আবেদনের প্রেক্ষিতেই আজকের জনতার দরবারে তাঁদের আলোচনার জন্য ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘ ১৩ বছরের জটিলতা ও অনিশ্চয়তার সমাধান নিয়ে আশাবাদী চাকরিপ্রার্থীরা।
Total Views:
0