ফেলে দেওয়া বাসনেই নতুন চমক

আমুদরিয়া নিউজ: পুরনো বাসনপত্র আর ফেলে না দিয়ে এবার সেগুলোকেই বানিয়ে ফেলুন ঘর সাজানোর অভিনব উপকরণ। সামান্য সৃজনশীলতা আর হাতের কাজের ছোঁয়ায় বাতিল ছাঁকনি, চামচ, বেলন বা স্টিলের গ্লাসও হয়ে উঠতে পারে নজরকাড়া হোম ডেকরের অংশ।

পুরনো স্টিলের ছাঁকনির মধ্যে বাল্ব বসিয়ে তৈরি করা যায় স্টাইলিশ পেনডেন্ট লাইট, যা ডাইনিং স্পেস বা বারান্দায় এনে দেয় মায়াবী পরিবেশ। কাঠের বেলন দেওয়ালে সাজিয়ে রাখলে ঘরে তৈরি হয় নস্টালজিক আবহ। ফুটো স্টিলের গামলা ঝুলন্ত টব হিসেবে ব্যবহার করলে গাছের সৌন্দর্যও আরও ফুটে ওঠে।

আবার স্টিলের গ্লাসে রং বা পাটের দড়ি জড়িয়ে বানানো যায় টেবিল অর্গানাইজার, আর পুরনো চামচ-কাঁটাচামচ সুতোয় ঝুলিয়ে তৈরি করা যায় সুন্দর উইন্ড চাইম। এভাবে অপ্রয়োজনীয় জিনিসই হয়ে উঠতে পারে ঘরের সৌন্দর্য বাড়ানোর সহজ ও কম খরচের উপায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *