আমুদরিয়া নিউজ: কলকাতার ইডেন গার্ডেন -এ কেকেআর ম্যাচ দেখতে গিয়ে ঝালমুড়ি খেতে খেতে ধরা পড়লেন দিলিপ ঘোষ । সেই ছবি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলার ভোট প্রচারে ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ টেনে অনেকে বলছেন, এবার ইডেনের ক্লাবহাউসেও ‘ঝালমুড়ি ট্রেন্ড’ জমে উঠেছে।
মন্ত্রী হওয়ার পর এই প্রথম কেকেআরের ম্যাচ দেখতে ইডেনে এলেন দিলীপ ঘোষ। নিজেকে কেকেআর সমর্থক বলেই দাবি করে তিনি জানান, দায়িত্ব বেড়ে যাওয়ায় আগের মতো নিয়মিত মাঠে আসা হয় না। তবে সুযোগ পেলেই ক্রিকেট দেখতে আসেন। কেকেআরের শুরুটা খুব ভালো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
- υ