আমুদরিয়া নিউজ : ইটালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বন্ধুত্বপূর্ণ মুহূর্ত ফের চর্চায় উঠে এসেছে। রোমে পৌঁছেই মেলোনি মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং কলোসিয়ামের সামনে তাঁদের একসঙ্গে তোলা ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। পরে প্রকাশ্যে আসে একটি মজাদার ভিডিও, যেখানে মোদি মেলোনিকে জনপ্রিয় ‘মেলোডি’ চকোলেট উপহার দেন। ভিডিওতে মেলোনিকে হাসিমুখে চকোলেটের প্রশংসা করতেও দেখা যায়। নেটিজেনদের কাছে ‘মেলোডি’ জুটি নামে পরিচিত এই দুই রাষ্ট্রনেতার খুনসুটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মেলোনি ও ইটালির প্রেসিডেন্ট সার্গিও মাট্টারেলার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেবেন মোদি।