পদ হারানোর পর কাকলিকে ‘সম্মান’ অমিত শাহের

আমুদরিয়া নিউজ : লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতকের পদ হারানোর পরই বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ‘ওয়াই’ ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আইবি-র নিরাপত্তা মূল্যায়ন রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। ঠিক এর আগেই তৃণমূলের সাংগঠনিক রদবদলে কাকলিকে পদ থেকে সরিয়ে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়। এরপর সমাজমাধ্যমে চার দশকের আনুগত্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কাকলি। আর তারপরই কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও কাকলি বা বিজেপি নেতৃত্ব এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ঘটনার পেছনে বড় রাজনৈতিক ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *