ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক, প্রস্তাব পাকিস্তানের

আমুদরিয়া নিউজ: নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করল পাকিস্তান। শনিবার পাকিস্তান সরকারের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের নোবেল পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার মার্কিন প্রেসিডেন্ট। কারণ ভারত এবং পাকিস্তানের সংঘর্ষে ‘প্রকৃত শান্তি প্রতিষ্ঠাতা’ হিসাবে উঠে এসেছেন তিনি। পাক সরকারের বক্তব্য, ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই দূরদৃষ্টিসম্পন্ন কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন বলেই বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে। কাশ্মীর সমস্যার সমাধানে মার্কিন প্রেসিডেন্টের স্বতঃপ্রণোদিত উদ্যোগেরও প্রশংসা করেছে পাকিস্তান। ইসলামাবাদ আশাবাদী, আগামী দিনে ইজরায়েল-ইরান শান্তিস্থাপনেও ট্রাম্প বড় ভূমিকা নেবেন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট পদে থাকাকালে শেষবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট বরাবর বলে আসছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত তিনিই থামিয়েছেন। নয়াদিল্লি সেই দাবি খারিজ করে দিলেও পাকিস্তান প্রকাশ্যে ট্রাম্পের সেই দাবিকে মানতা দিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *