আমুদরিয়া নিউজ: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া এফআইআর বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ১৫ মে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগে বলা হয়েছে, অভিষেক তাঁর বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দিয়েছেন এবং বিধানসভা ভোটের প্রচারে সাধারণ মানুষকে উস্কানি দিয়েছেন। মামলাটির শুনানি চলতি সপ্তাহেই হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।