অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বড় আপডেট

আমুদরিয়া নিউজ  : রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর অগ্নি মিত্রা পাল  ঘোষণা করেছেন বহুল আলোচিত ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের বিস্তারিত নিয়ম।

ঘোষণা অনুযায়ী—

  • যারা ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আসবেন।
  • ট্রাইবুনালে আবেদনকারীরাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না, তারাও টাকা পাবেন।
  • যাদের নাম ভোটার তালিকা যাচাইয়ে বাদ যাবে, তাদের ক্ষেত্রে আলাদা করে যাচাই করা হবে।
  • আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনেই করা যাবে।

সরকার জানিয়েছে, আগামী ১ জুন থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, লক্ষ্য  হলো রাজ্যের মহিলাদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার করা এবং পূর্ব প্রতিশ্রুতি পূরণ করা।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *