আলাদা হওয়ার পর আবারও কি এক হচ্ছেন মৌনী-সুরজ

আমুদরিয়া নিউজ :  মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার বিচ্ছেদের ঘোষণার পর ফের নতুন জল্পনা শুরু হয়েছে। কয়েক দিন আগেই দু’জনে যৌথ বিবৃতিতে আলাদা হওয়ার কথা জানিয়েছিলেন এবং ইনস্টাগ্রামে একে অপরকে আনফলোও করেছিলেন। তবে এখন আবার তাঁরা পরস্পরকে ফলো করতে শুরু করায় নেটিজেনদের কৌতূহল বেড়েছে।

মৌনীর প্রোফাইলে এখনও তাঁদের বিয়ে ও একসঙ্গে কাটানো বহু পুরনো ছবি রয়ে গেছে। অন্যদিকে, সুরজের প্রোফাইলে মৌনীর সঙ্গে মাত্র একটি ছবি দেখা যাচ্ছে। এর মাঝেই অভিনেত্রী দিশা পাটানী সুরজকে আনফলো করেছেন বলেও নজরে এসেছে।

২০২২ সালে গোয়ায় বাঙালি ও মালয়ালি রীতিতে বিয়ে করেছিলেন মৌনী ও সুরজ। সম্পর্ক ভাঙার আসল কারণ এখনও প্রকাশ্যে না এলেও, সোশাল মিডিয়ার এই নতুন সমীকরণ তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *