আমুদরিয়া নিউজ : শুভেন্দু অধিকারীর-র ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, একাধিক গুলিতে তাঁর হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়, অতিরিক্ত রক্তক্ষরণ এবং পরে মাল্টি অর্গান ফেলিওরের কারণে মৃত্যু ঘটে।
রবিবার পূর্ব মেদিনীপুরের কুলুপ গ্রামে চন্দ্রনাথের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখানে তিনি চন্দ্রনাথের মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন।