আমুদরিয়া নিউজ : কেন্দ্রীয় সরকারের Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY) গর্ভবতী ও প্রসূতি মহিলাদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প। এই যোজনার মাধ্যমে প্রথম সন্তানের ক্ষেত্রে মোট ৫,০০০ টাকা এবং দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তবে ৬,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়।
এই অর্থ সাধারণত দুই বা একাধিক কিস্তিতে দেওয়া হয়—গর্ভাবস্থার নিবন্ধনের সময় একটি অংশ এবং সন্তান জন্ম ও টিকাকরণের পর বাকি অংশ।
আবেদন করতে হলে গর্ভবতী মহিলার বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে এবং তিনি কর্মরত থাকতে হবে। সরকারি কর্মচারীরা এই সুবিধার আওতায় আসেন না। আবেদন করা যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, আবার অনলাইনেও PMMVY Portal-এর মাধ্যমে আবেদন করা সম্ভব।
আবেদনের জন্য সাধারণত আধার কার্ড, মা ও শিশু সুরক্ষা কার্ড এবং ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক প্রয়োজন হবে।