জিতুকে নিয়ে চমকপ্রদ মন্তব্য সায়নীর

আমুদরিয়া নিউজ :  অভিনেতা জিতুকে কড়া ভাষায় আক্রমণ করে সায়নী ঘোষ বলেন, রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর শোকমিছিলে তিনি নাকি প্রচারের জন্য বেশি আগ্রহী ছিলেন। পাশাপাশি জিতুর বিরুদ্ধে সহ-অভিনেত্রী ও কলাকুশলীদের সঙ্গে দুর্ব্যবহার, আত্মপ্রচার এবং নীতিবাক্য শোনানোর অভিযোগও তোলেন তৃণমূল সাংসদ। তবে ২০২২ সালের এক ঘটনায় ব্যক্তিগত সম্পর্ক না থাকলেও তিনি জিতুকে সহযোগিতা করেছিলেন বলেও জানান সায়নী।

জিতুকে কটাক্ষ করে সায়নী ঘোষ বলেন, এ বিষয়ে তিনি আগেই সোশ্যাল মিদিয়ায়  নিজের বক্তব্য জানিয়েছেন। তাঁর দাবি, জিতুর মন্তব্য ও আচরণ শুধুই আত্মপ্রচার, হতাশা এবং প্রাসঙ্গিক থাকার মরিয়া চেষ্টা। পাশাপাশি পুরো ঘটনাকে “সস্তা স্ক্রিপ্ট” ও “খারাপ অভিনয়” বলেও কটাক্ষ করেন তিনি। শেষে ব্যঙ্গের সুরে সায়নী বলেন, একসময়ের সহ-অভিনেত্রী হিসেবে অন্তত তাঁকে কিছুটা সোশ্যাল মিডিয়া গুরুত্ব এনে দিতে পেরে তিনি খুশি।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *