আর জি কর কাণ্ডে নতুন অগ্রগতি

আমুদরিয়া নিউজ: নতুন সরকার গঠনের পর শুভেন্দু অধিকারী আর জি কর তথা অভয়া কাণ্ডের ফাইল ফের খোলার নির্দেশ দেন এবং কলকাতা পুলিশের তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে নতুন তদন্তের নির্দেশ দেন। এই পদক্ষেপে সন্তুষ্ট অভয়া পরিবার। পাশাপাশি নিহত শিশু তামান্নার মা সাবিনা ইয়াসমিনও আশাবাদী, এবার তাঁর মেয়ের মৃত্যুরও বিচার মিলতে পারে।

২০২৫ সালের কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের পর বিজয় মিছিল চলাকালীন বোমাবাজির ঘটনায় ৯ বছরের তামান্না খাতুনের মৃত্যু হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেও তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। তাঁর দাবি ছিল, প্রকৃত দোষীরা ধরা পড়েনি। পরে তিনি সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন।  এবার অভয়া কাণ্ডের ফাইল ফের খোলায় নতুন তদন্তের আশায় রয়েছেন তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *