আমুদরিয়া নিউজ: রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনার নিয়মে বড় পরিবর্তনের নির্দেশ জারি হয়েছে। গরমের ছুটির পর স্কুল খুললেই প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জেলার প্রধান শিক্ষকদের এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে।
বর্তমানে বহু স্কুলে ‘জনগণমন’ ও ‘বাংলার মাটি বাংলার জল’ গাওয়া হলেও এবার তার সঙ্গে যুক্ত হবে ‘বন্দে মাতরম’। জানা গিয়েছে, পড়ুয়াদের জন্য গানটির প্রথম ছয়টি স্তবকের প্রিন্টও দেওয়া হবে। পাশাপাশি স্কুলগুলিকে জানাতে হবে নিয়মিত এই গান গাওয়া হচ্ছে কিনা।