আমুদরিয়া নিউজ : “অন্নপূর্ণা ভাণ্ডার” প্রকল্পের কোনো অফিসিয়াল ফর্ম বা আবেদন পোর্টাল এখনও চালু হয়নি। যদিও বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় আবেদন প্রক্রিয়া নিয়ে তথ্য ছড়াচ্ছে, সেগুলো আনুষ্ঠানিক নয়। সম্ভাব্যভাবে ভবিষ্যতে অনলাইন রেজিস্ট্রেশন, মোবাইল নম্বর দিয়ে লগইন এবং আধার, ভোটার আইডি ও ব্যাংক তথ্য জমা দিয়ে আবেদন করা হতে পারে। তবে এখনো পর্যন্ত সরকারি কোনো নোটিফিকেশন আসেনি, তাই অচেনা সাইটে ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে স্রকারের তরফ থেকে।