আমুদরিয়া নিউজ: রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভোররাতের বিদ্যুৎ বিভ্রাটের জেরে অক্সিজেন প্ল্যান্ট সম্পূর্ণ অচল হয়ে পড়ে, যার ফলে হাসপাতালজুড়ে চরম উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। SNCU ও CCU-র মতো সংকটজনক বিভাগে ভর্তি রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অক্সিজেন প্ল্যান্টের প্রধান বিদ্যুৎবাহী কেবলে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। যদিও টেকনিক্যাল ও মেকানিক্যাল বিভাগের কর্মীরা মেরামতির কাজ শুরু করেছেন, তবুও বিকেল পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি।বর্তমানে হাসপাতালে প্রায় তিন দিনের অক্সিজেন মজুত রয়েছে বলে দাবি প্রশাসনের। তবে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার অভাব ও নতুন কেবল পৌঁছতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন