আমুদরিয়া নিউজ : ১৫ বছর বয়সেই আইপিএলে ঝড় তোলা বৈভব সূর্যবংশী এবার আইনি বিতর্কের কেন্দ্রে। রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটারকে ঘিরে ‘শিশুশ্রম’ ইস্যু তুলে সরব হয়েছেন কর্নাটকের সমাজকর্মী সিএম শিবকুমার নায়েক। তাঁর অভিযোগ, একজন নাবালককে বাণিজ্যিক টি-টোয়েন্টি লিগে খেলানো শিশু শ্রম আইনের আওতায় পড়তে পারে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনে এফআইআর দায়ের করা উচিত।
এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র চর্চা ও হাস্যরস। অনেকেই কটাক্ষ করে লিখছেন, “যে কিশোর আইপিএলে চারশো রান করেছে, তাকে এবার কি আইনের বইও পড়তে হবে?” তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি তদন্ত বা আইনি পদক্ষেপের ঘোষণা হয়নি বলেই জানা গিয়েছে।