নীরব ও বিষণ্ণ দেব ভিড় কাটিয়ে সরে গেলেন

আমুদরিয়া নিউজ : টলিউড অভিনেতা ও সাংসদ দেব -এর রাজনৈতিক জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আলোচনা শুরু হয়েছে,  পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের পর। ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে দেব -কে ঘিরে কিছু মানুষ ‘চোর চোর’ স্লোগান দিচ্ছে। নিরাপত্তারক্ষীদের মধ্যে তিনি মাথা নিচু করে স্থান ত্যাগ করছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, ২০১৪ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে তিনি পরপর তিনবার সাংসদ নির্বাচিত হন এবং সাধারণভাবে তাঁর সৌজন্যপূর্ণ আচরণের জন্য পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এই ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

অনুরাগীদের একাংশ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দীর্ঘদিন রাজনীতিতে সৌজন্যের পরিচয় দেওয়া দেব-এর সঙ্গে এমন আচরণ ঠিক নয়। অনেক ভক্তই তাঁকে রাজনীতি ছেড়ে আবার সিনেমায় ফিরে যাওয়ার অনুরোধ করছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *