আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দেখা গেছে। এই ফলাফলকে ঐতিহাসিক বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। হোয়াইট হাউসের সূত্র অনুযায়ী জানা যায়, ট্রাম্প মোদীর নেতৃত্বকে প্রশংসা করে একে ‘বলিষ্ঠ ও প্রভাবশালী’ বলে উল্লেখ করেন। এই ঘটনা ভারত-আমেরিকা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে ধরা হচ্ছে।