আমরা হার মানিনি, রাজভবনে যাব না, আমি আমার পদ ছাড়ব না

আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর শোনা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। কিন্তু তিনি তা অস্বীকার করেন। কালীঘাটে সাংবাদিক বৈঠকে তিনি জানান, তিনি পরাজিত হননি, বরং নির্বাচনে চক্রান্ত হয়েছে। সেই কারণে তিনি ইস্তফা দেবেন না এবং রাজভবনেও যাবেন না।

তিনি আরও বলেন, যদি শপথ নেওয়ার পরিস্থিতি হত, তাহলে তিনি যেতেন। ২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্য-এর ইস্তফার উদাহরণ টেনে অনেকেই একই ঘটনা প্রত্যাশা করলেও, এবার তা হয়নি।

নিয়ম অনুযায়ী রাজ্যপাল আর এন রবি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দিতে বলতে পারেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এমন নির্দেশ এলেও তিনি পদত্যাগ করবেন না। এতে বোঝা যায়, তিনি পরাজয় মানতে নারাজ।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *