আমুদরিয়া নিউজ : মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না-দেওয়াকে ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তিনি কি অন্য কোনও কৌশল নিতে চলেছেন? আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ বিজেপির জয়কে ‘অনৈতিক’ বলে দাবি করে মমতার অভিযোগ, অন্তত ১০০ আসনে ভোট চুরি হয়েছে। ফলে আইনি লড়াই বা বড় রাজনৈতিক পদক্ষেপ—দুই সম্ভাবনাই এখন আলোচনায়।
অন্যদিকে, নিয়মমাফিক ইস্তফা না-দিলে সাংবিধানিক জট তৈরি হতে পারে কি না, তা নিয়েও সক্রিয় রাজভবন; সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর আগে সম্ভাব্য পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে।