বাংলার BJP সরকারে কার মাথায় উঠবে মুকুট

আমুদরিয়া নিউজ:  পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এবার সবচেয়ে বড় প্রশ্ন—রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? ভোটের আগে কোনও নির্দিষ্ট মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করেনি বিজেপি; বরং অমিত শাহ স্পষ্ট জানিয়েছিলেন, বাংলার মাটির মানুষকেই এই দায়িত্ব দেওয়া হবে। ফলে সরকার গঠনের রাস্তা পরিষ্কার হতেই মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন রাজনাথ সিং। সেই বৈঠকেই সরকার গঠন ও বিধায়কদলের নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক বসার কথা, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য নাম নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *