আমুদরিয়া নিউজ: রাজ্যে ভোটের ফল ঘোষণাকে ঘিরে সম্ভাব্য অশান্তি ঠেকাতে কড়া প্রস্তুতিতে পশ্চিমবঙ্গ পুলিশ। কুইক রেসপন্স টিমের ভ্যানে বসানো হয়েছে লাইভ ফিড ক্যামেরা ও GPS ট্র্যাকিং সিস্টেম। সোমবার থেকে টানা পাঁচ দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে এই হাইটেক নজরদারি।
জানা গিয়েছে, কোনও এলাকায় অশান্তির খবর মিললেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিডিও রেকর্ড করবে কিউআরটি। সেই লাইভ ফুটেজ সরাসরি যাবে কন্ট্রোল রুমে। পুলিশ কর্তাদের মতে, এই দৃশ্য ভবিষ্যতে আদালতে প্রমাণ হিসেবেও কাজে লাগবে এবং ঘটনাস্থলের প্রকৃত পরিস্থিতি স্পষ্ট করবে।
Total Views:
0