ফল ঘোষণার প্রহরে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের ভোট গণনা শুরু হতেই গোটা রাজ্যে জারি করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় সুরক্ষা বলয়, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করে অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, নিরাপত্তায় কোনও খামতি রাখা হয়নি। পাশাপাশি ফল ঘোষণার পর উত্তেজনা এড়াতে বিজয় মিছিল বা শোভাযাত্রার উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত স্পষ্ট বার্তা দিয়েছেন—শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই কড়াকড়ি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *