আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন আজ। সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই উত্তেজনা তুঙ্গে। বাংলার মসনদে প্রত্যাবর্তন না পরিবর্তন—সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে গোটা রাজ্য। এর মধ্যেই প্রাথমিক গণনায় একাধিক বিজেপি প্রার্থী এগিয়ে থাকায় গেরুয়া শিবিরে বাড়ছে উৎসাহ।
সিউড়ি কেন্দ্রে এগিয়ে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। অন্যদিকে হেভিওয়েট পানিহাটি কেন্দ্রেও প্রায় ২০০০ ভোটে লিড নিয়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আরজিকর-কাণ্ডে নিহত তরুণীর বিচার দাবির আবেগকে সামনে রেখে তাঁর মায়ের প্রার্থিতা ঘিরে এই কেন্দ্র ছিল বিশেষ নজরে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর সমর্থনে প্রচারে এসেছিলেন। শেষ খবর অনুযায়ী জানা গিয়েছে, পানিহাটিতেও গেরুয়া শিবিরের মুখে হাসি।