আমুদরিয়া নিউজ : রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যেই কালিঘাট মন্দির -এ পুজো দিলেন রাজ্যপাল আরএন রবি। মঙ্গলবার সকালে স্ত্রী লক্ষ্মী রবিকে সঙ্গে নিয়ে মন্দিরে হাজির হন তিনি। দেবী দর্শনের পাশাপাশি পশ্চিমবঙ্গের সার্বিক শান্তি, উন্নয়ন ও শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনা জানান রাজ্যপাল দম্পতি। লোকভবনের তরফে শেয়ার করা ছবিতেও সেই বার্তাই তুলে ধরা হয়েছে—বাংলার জনগণের কল্যাণ এবং রাজ্যের উত্তরোত্তর সমৃদ্ধিই ছিল তাঁদের মূল প্রার্থনা।
এই মন্দির দর্শন নিছক ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা ঘিরে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।