আমুদরিয়া নিউজ : ভাঙড়ের রাজনৈতিক পরিবেশে ‘মাছ চোর’ নামে একটি ভাইরাল গান নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে লক্ষ্য করে তৈরি এই গান নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
মাছ চোর’ গান নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শওকত মোল্লা। তিনি একে নোংরামি ও নিম্নমানসিকতার প্রকাশ বলে আখ্যা দিয়ে রাজনৈতিক লড়াই ব্যক্তিগত আক্রমণে নামানো উচিত নয় বলে মন্তব্য করেন এবং শিগগিরই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। গানটিতে তাঁর অতীত পেশা নিয়ে কটাক্ষ করা হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা ও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ঝড় উঠেছে।