ভোট গণনার আগেই কালীঘাট থানায় তুমুল রদবদল!

24-hour shake-up at Kalighat Police Station

আমুদরিয়া নিউজ : রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনার ঠিক আগে কলকাতা পুলিশের অন্দরে বড়সড় প্রশাসনিক রদবদল ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। কালীঘাট থানার ওসি পদে ২৪ ঘণ্টার মধ্যেই ফের পরিবর্তন আনা হয়েছে। শনিবার কালীঘাট থানার নতুন ওসি হিসেবে চামেলী মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলেও, পরের দিনই সেই সিদ্ধান্ত বদল করা হয়। নতুন নির্দেশ অনুযায়ী, চামেলীকে সরিয়ে বলাই বাগকে কালীঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি আগে ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। এই রদবদলের নেপথ্যে রয়েছে একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট। কালীঘাট থানার প্রাক্তন ওসি গৌতম দাস পুলিশের পোশাকে আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’ এই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হলে কলকাতা পুলিশ তাঁকে সাসপেন্ড করে। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশে গৌতম দাসকে স্পেশ্যাল ব্রাঞ্চ থেকে কালীঘাট থানায় ওসি হিসেবে আনা হয়েছিল। কিন্তু বিতর্কিত পোস্টের জেরে শেষ পর্যন্ত তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বিষয়টি নিয়ে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি দেন।

পুরো ঘটনায় ভোট গণনার আগে প্রশাসনিক স্তরে চাপা উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *