আমুদরিয়া নিউজ : ২০২৫ সালের ওডিআই বিশ্বকাপ জয়ের পর এবার ভারতের লক্ষ্য আসন্ন ICC Women’s T20 World Cup 2026। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড-এর মাটিতে এই বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য শনিবার বিসিসিআই ১৫ সদস্যের শক্তিশালী ভারতীয় দল ঘোষণা করেছে।
জানা গিয়েছে, দলটির নেতৃত্বে আছেন অধিনায়ক হরমনপ্রীত কৌরএবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।স্কোয়াডে আরও আছেন শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, উইকেটকিপার রিচা ঘোষ ইয়াস্তিকা ভাটিয়া, ভারতী ফুলমালি, দিপ্তি শর্মা, শ্রী চরণেী এবং নন্দনী শর্মা প্রমুখ।