আমুদরিয়া নিউজ : মদালসা শর্মা , মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী (মিমো)-এর স্ত্রী এবং হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। ছোটবেলা থেকেই তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং একাধিক দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন।
তিনি জানান, মাত্র ১৯ বছর বয়সে এক খ্যাতনামা পরিচালক তাঁকে নিজের সামনে বিকিনি পরার প্রস্তাব দিয়েছিলেন। এমন অস্বস্তিকর পরিস্থিতি তিনি কীভাবে সামলেছিলেন, তা নিয়েই আলোচনা হয়েছে।
জানা যায়, তিনি বিকিনিতে স্বচ্ছন্দ এবং ক্যামেরার সামনে এমন পোশাক পরা তাঁর কাছে সমস্যা নয়, তবে তিনি সবসময় কাজের ক্ষেত্রে সৃজনশীল যুক্তি ও প্রয়োজনীয়তা বুঝে সিদ্ধান্ত নেন। এর জবাবে মদালসা স্পষ্টভাবে জানান যে, তিনি একজন পেশাদার অভিনেত্রী হিসেবে দৃশ্যের প্রয়োজনে যেকোনো পোশাক পরতে প্রস্তুত, কিন্তু কারও ব্যক্তিগতভাবে এমন পরীক্ষা গ্রহণযোগ্য নয়। যদি পরিচালক তাঁর অভিনয় দক্ষতার উপর আস্থা রাখেন তবে কাজ করবেন, নাহলে তিনি সরে যাবেন।