একই রাতে ৪ মৃত্যু, মিলছে না উত্তর

আমুদরিয়া নিউজ: মুম্বইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যমৃত্যুর ঘটনায় বড় মোড়। বিরিয়ানির পর তরমুজ খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু—প্রথমে এমন সন্দেহ করা হলেও তদন্তে এখন উঠে আসছে সম্ভাব্য বিষাক্ত পদার্থের তত্ত্ব।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মুম্বইয়ের ওই পরিবারের খাওয়া তরমুজে কোনো ক্ষতিকর রাসায়নিক বা বিষাক্ত যৌগ পাওয়া যায়নি। ফলে তরমুজ থেকেই সরাসরি বিষক্রিয়ার সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গেছে।

পরবর্তীতে ফরেনসিক পরীক্ষায় মৃতদের শরীরে শক্তিশালী ব্যথানাশক মরফিনের উপস্থিতি ধরা পড়ে, যা তদন্তকে নতুন দিকে নিয়ে গেছে।  তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয় এবং মরফিন শরীরে কীভাবে এলো তা নিয়ে তদন্ত চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *