আবহাওয়ার খবর ০২.০৫.২০২৬

আমুদরিয়া নিউজ : ২ মে ২০২৬, শনিবার—সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, মাঝে মধ্যে রোদের দেখা মিললেও দিনভর আবহাওয়ার পরিবর্তনশীল চরিত্র বজায় থাকবে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতি ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর্দ্রতার প্রভাব পুরোপুরি কাটবে না। তবে আজ তুলনামুলক কম ঝড় বৃষ্টি হবে, আকাশ মূলত পরিষ্কার থাকবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির প্রভাব স্পষ্ট থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় ও ডুয়ার্স এলাকায় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, যা দিনের বিভিন্ন সময়ে তীব্র আকার নিতে পারে।
সারাদিন জুড়েই রাজ্যের বেশির ভাগ জেলায় ঝড়-বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আবহাওয়া দফতর জানিয়ে দিচ্ছে, আজকের আবহাওয়া থাকবে অস্থির ও পরিবর্তনশীল।

২ মে ২০২৬, শনিবার—উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা:
দার্জিলিং: সর্বোচ্চ ১৭°সে., সর্বনিম্ন ১১°সে.
কালিম্পং: সর্বোচ্চ ২০°সে., সর্বনিম্ন ১৪°সে.
কোচবিহার: সর্বোচ্চ ৩০°সে., সর্বনিম্ন ২৫°সে.
আলিপুরদুয়ার: সর্বোচ্চ ২৯°সে., সর্বনিম্ন ২৪°সে.
মালদা: সর্বোচ্চ ৩৪°সে., সর্বনিম্ন ২৬°সে.
উত্তর দিনাজপুর (রায়গঞ্জ): সর্বোচ্চ ৩২°সে., সর্বনিম্ন ২৫°সে.
দক্ষিণ দিনাজপুর (বালুরঘাট): সর্বোচ্চ ৩৩°সে., সর্বনিম্ন ২৬°সে.
জলপাইগুড়ি: সর্বোচ্চ ৩০°সে., সর্বনিম্ন ২৫°সে.
শিলিগুড়ি: সর্বোচ্চ ২৯°সে., সর্বনিম্ন ২৫°সে.

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *