টেক্সাস বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হল এলজিবিটিকিউ বিষয়

আমুদরিয়া নিউজ : টেক্সাসের  একটি বিশ্ববিদ্যালয় নতুন “Alternate Materials Rule” চালু করেছে, যার ফলে স্নাতক পর্যায়ের কোর্সে লিঙ্গ ও যৌনতা বিষয়ক আলোচনা প্রায় পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। অধ্যাপকদের এসব বিষয়যুক্ত পাঠ্যবস্তু পরিবর্তন করতে বলা হয়েছে।

জানা গিয়েছে, এই  নিয়ম অনুযায়ী  শিক্ষার্থীরা এলজিবিটিকিউ বিষয়ভিত্তিক ডিগ্রি, সার্টিফিকেট বা গবেষণা করতে পারবে না, ফলে women’s and gender studies-এর মতো প্রোগ্রাম ঝুঁকিতে পড়েছে।

শিক্ষার্থী ও শিক্ষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত শিক্ষাগত স্বাধীনতা ও শিক্ষার সুযোগ ক্ষতিগ্রস্ত করছে; একজন শিক্ষার্থী এটিকে “সৎ শিক্ষা”র পথে বাধা বলেছেন, আর একজন অধ্যাপক এটিকে “বিশ্বাসঘাতকতা” হিসেবে দেখেছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *