LPG সিলিন্ডারে ফের দাম সংশোধনের ইঙ্গিত,

আমুদরিয়া নিউজ: এপ্রিল শেষ, শুক্রবার থেকে শুরু মে মাস—আর মাসের প্রথম দিনেই কার্যকর হতে চলেছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক পরিবর্তন। প্রতি মাসের মতো এবারও ১ মে সংশোধিত হতে পারে LPG Cylinder-এর দাম, পাশাপাশি বদল আসতে পারে CNG ও PNG-র রেটে। জ্বালানির এই সম্ভাব্য মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে পারে মধ্যবিত্তের মাসিক খরচে। শুধু গ্যাসই নয়, নতুন মাসের শুরুতে আরও কয়েকটি সরকারি ও আর্থিক নিয়মে পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও গ্যাসের দামের অস্থিরতা, পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক চাপ এবং সাম্প্রতিক আমদানি ব্যয় বৃদ্ধির কারণে রান্নার গ্যাসের দাম ফের বাড়তে পারে। গত মাসেই গৃহস্থালির LPG-র দামে ₹৬০ বৃদ্ধি হয়েছিল, ফলে মে মাসের প্রথম দিনেও মধ্যবিত্তের রান্নাঘরের খরচ আরও চড়ার আশঙ্কা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *