রিয়ান পরাগের বিরুদ্ধে অ্যাকশন বিসিসিআইয়ের

আমুদরিয়া নিউজ : মুল্লানপুরে পঞ্জাব কিংস  বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরায় ধরা পড়ে রিয়ান পরাগ ড্রেসিং রুমে ই-সিগারেট ব্যবহার করছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তার এই আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই ঘটনার জেরে Board of Control for Cricket in India তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। অনেকেই মনে করছেন, একজন অধিনায়কের এমন আচরণ শৃঙ্খলা ও নেতৃত্বের মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলে।

জানা গিয়েছে, আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে রিয়ান পরাগ-কে ‘লেভেল ১’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। শাস্তি হিসেবে তাঁর ম্যাচ ফি-র ২৫% কেটে নেওয়া হয়েছে। তিনি নিজের ভুল স্বীকার করে জরিমানাও মেনে নিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *