আমুদরিয়া নিউজ: বলিউডের ভাঙাগড়ার সম্পর্কের মাঝে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ যেন এক ব্যতিক্রমী উদাহরণ। গত নভেম্বরেই প্রথম সন্তানের জন্মের পর মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন তাঁরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার খুনসুটিতে ক্যাটরিনা মজা করে ভিকিকে ‘sleep deprived dad’ বলতেই স্পষ্ট হয়েছে, রাত জেগে সন্তানের দেখভাল থেকে শুরু করে স্ত্রীর কাজেও পাশে থাকছেন আদর্শ স্বামী ভিকি। নিজেদের এই সুখের সংসারের অন্তরঙ্গ ঝলক এবার অনুরাগীদের সামনে নিজেরাই তুলে ধরলেন সেলেব দম্পতি।
রাতজাগা অবস্থায় স্ত্রী ক্যাটরিনার বিউটি ব্র্যান্ড ‘কে বিউটি’-র একটি প্রোডাক্ট হাতে নিয়ে ছবি শেয়ার করেন ভিকি, যা পরে পুনরায় পোস্ট করে ক্যাটরিনা মজার ছলে লেখেন—এই প্রোমোশনের জন্য ভিকি কোনও টাকাই পাননি, তবে ঘুমবঞ্চিত বাবাদের জন্য এটি নাকি দারুণ উপকারী! আসলে এটি ছিল স্বামী-স্ত্রীর ব্যক্তিগত হাসিঠাট্টার মুহূর্ত, যা ক্যামেরাবন্দি হতেই ভাইরাল হয়েছে।