আমুদরিয়া নিউজ : খাসির মাংস অনেকেরই প্রিয় নয়, তাই রইল বিহারের জনপ্রিয় চম্পারন স্টাইলে গাছপাঁঠা অর্থাৎ এঁচোড়ের এক দুর্দান্ত রেসিপি। মশলা আর স্লো কুকিংয়ের জাদুতে এই পদে মিলবে একেবারে মাটনের ফিল। কীভাবে বানাবেন এই সুস্বাদু এঁচোড় চম্পারন, দেখে নিন সহজ প্রণালী।
বিহারের চম্পারণ জেলার বিখ্যাত অহনা মাটনের নাম অনেকেই জানেন। তবে শরীরের কথা ভেবে অনেকেই মাটন এড়িয়ে চলেন। তাদের জন্য আজ রইল এমন এক দারুণ গাছপাঁঠা অর্থাৎ এঁচোড় দিয়েই ঘরোয়া রেসিপি।
অল্প কিছু সহজ উপকরণ—এঁচোড়, পেঁয়াজ, রসুন, টক দই, সর্ষের তেল এবং একাধিক সুগন্ধি মশলার সংমিশ্রণে তৈরি হয় এই বিশেষ রেসিপি। আসল স্বাদ আসে ধীরে ধীরে দমে রান্না করার ফলে, যেখানে প্রতিটি মশলা এঁচোড়ের মধ্যে ঢুকে তৈরি করে ঘন, ঝালঝোল ও মাটনের মতো রিচ ফ্লেভার। দুপুরের ভাত কিংবা রুটি—দু’টির সঙ্গেই এই পদ জমে যাবে দারুণ। তাই ঘরেই অল্প উপকরণে বানিয়ে ফেলুন সুস্বাদু এঁচোড় চম্পারন।