ভোটপুজোর নবমীতে সকাল সকাল চমক

আমুদরিয়া নিউজ: আজ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে, যা কার্যত ভোটউৎসবের নবমীর আবহ তৈরি করেছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা-সহ মোট ১৪২টি কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৮.৩৯ শতাংশ।

কলকাতা-সহ মোট ৭ জেলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ১৭.০৮ শতাংশ, যাদবপুরে ১৬.৩৭, কলকাতা পোর্টে ১৬.২০, ভাটপাড়ায় ১৮.৬৬, ফলতায় ১৭.১৪, বরানগরে ১৮.৬৫, উত্তরপাড়ায় ১৮.৫৫ এবং পানিহাটিতে ১৮.২৪ শতাংশ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভোটদানে সবচেয়ে এগিয়ে পূর্ব বর্ধমান, সেখানে হার প্রায় ২১ শতাংশ। আরও খবর পেতে চোখ রাখতে হবে আমুদরিয়ার পরবর্তী আপডেটে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *