পুণে স্টেশনের মুখে বেলাইন বন্দে ভারত

আমুদরিয়া নিউজ: সোমবার সন্ধ্যায় পুণে রেল স্টেশনের কাছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। মুম্বই-সোলাপুরগামী বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচ সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিট নাগাদ স্টেশনে ঢোকার মুখে হঠাৎ বেলাইন হয়ে যায়। রেল সূত্রে জানা গিয়েছে, প্ল্যাটফর্ম ৩-এর কাছে ডায়মন্ড ক্রসিং পার হওয়ার সময় কোচ C-15-এর সামনের ট্রলি লাইনচ্যুত হয়। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়ালেও কোনও যাত্রী আহত হননি। পরে রেলকর্মীরা দ্রুত উদ্ধার ও ট্র্যাক মেরামতির কাজ শুরু করেন এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনার জেরে পুণে স্টেশন চত্বরে কিছু সময় রেল চলাচলও ব্যাহত হয় বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *