আমুদরিয়া নিউজ : বাংলার টানটান ভোটপ্রচার শেষ হতেই সিকিমে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে গ্যাংটকের পাহাড়ে কিশোরদের সঙ্গে সকার বুট পরে ফুটবল খেলেন তিনি। রাজনৈতিক ব্যস্ততার পর মোদির এই ‘ফুটবলার’ অবতার ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
সিকিমের ৫০তম স্টেটহুড ডে-র সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গ্যাংটকে গিয়ে মঙ্গলবার সকালে স্থানীয় কিশোরদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় দফার ভোটের আগে তাঁর এই হালকা মেজাজের উপস্থিতি সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাসেরই ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে মনে করছেন।