দুর্ঘটনার সাক্ষী হয়েই থামলেন অভিষেক,

আমুদরিয়া নিউজ: ফের মানবিক মুখে ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার ফতেপুর এলাকায় রাস্তায় যাত্রীবোঝাই একটি টোটো উলটে দুর্ঘটনার কবলে পড়লে ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল তাঁর কনভয়। ঘটনাটি চোখে পড়তেই গাড়ি থামিয়ে নেমে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আহতদের দ্রুত প্রাথমিক সেবা দেওয়ার পাশাপাশি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়, এমনকি সাংসদের কনভয়ের একটি গাড়িতেই তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।

দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়ে  মানবিক ব্যবহারে মুগ্ধ হয়ে তাঁকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *