আমুদরিয়া নিউজ : কলকাতা হাইকোর্টের বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাস এক নিউজ পোর্টালের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা খারিজ করেছেন। পূর্ব বর্ধমানের ‘মঙ্গলকোট ডটকম’-এর সম্পাদক মোল্লা জসিমউদ্দিনের বিরুদ্ধে ৫০৫(বি) ধারায় কালনা আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল।
পূর্বস্থলী সাংস্কৃতিক মঞ্চ’-এর করা এফআইআর-এর ভিত্তিতে দায়ের মামলায়, কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে মানহানির অভিযোগের কোনও ভিত্তি নেই এবং মামলাটি চালানো হলে তা আইনের অপব্যবহার হবে। অভিযুক্ত সম্পাদক মোল্লা জসিমউদ্দিনের আইনজীবী জানান, চার্জশিটে উল্লেখিত সংবাদগুলির সঙ্গে তাঁর মক্কেলের কোনও সম্পর্ক নেই। তাই হাইকোর্ট মামলাটি খারিজ করে দেয়।