বিজেপিতে যোগ দিয়ে ফলোয়ার খোয়ালেন রাঘব চাড্ডা

আমুদরিয়া নিউজ : রাঘব চাড্ডা আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তায় বড় ধস নেমেছে। মাত্র ২৪ ঘণ্টায় ইনস্টাগ্রামে প্রায় ১০ লক্ষের বেশি ফলোয়ার কমে গেছে। এতদিন সাধারণ মানুষের ইস্যু তুলে ধরে তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। গিগ কর্মীদের অধিকার, মূল্যবৃদ্ধি বা পরিষেবার অনিয়ম নিয়ে তাঁর সরব ভূমিকা নজর কেড়েছিল। তবে দলবদলের সিদ্ধান্তে হতাশ হয়েছেন বহু সমর্থক। অনলাইনে #unfollowRaghavChadha ট্রেন্ড করতে দেখা যাচ্ছে। যদিও রাঘবের দাবি, আদর্শ থেকে সরে যাওয়াতেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *