পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

আমুদরিয়া নিউজ : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করেছে। এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে, অবিলম্বে এই ব্যাঙ্ককে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করতে হবে। তবে গ্রাহকদের আশ্বস্ত করে বলা হয়েছে, ব্যাঙ্কটির কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে এবং তারা সমস্ত আমানত ফেরত দিতে সক্ষম।

২০২২ সালের মার্চ মাসে নতুন গ্রাহক নেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ২০২৪ সালের শুরুতে অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করে আমানত, ক্রেডিট ও টপ-আপ সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। দীর্ঘদিনের অনিয়মের পরেই চূড়ান্তভাবে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *