বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্কতা দেশজুড়ে

আমুদরিয়া নিউজ : বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। সংসদ ভবন, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, সামরিক ও পুলিশ স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য ইস্তিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর গ্রেপ্তারের পর এই সতর্কতা জোরদার করা হয়। তার সঙ্গে বরখাস্ত দুই সামরিক সদস্যের যোগাযোগ ছিল বলে অভিযোগ। পুলিশের বিশেষ শাখা, সিআইডি ও সিটিটিসি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *