আমুদরিয়া নিউজ : লেবাননে যুদ্ধবিরতি বাড়ানো হলেও উত্তেজনা কমেনি। ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, আমেরিকার মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি কার্যত অর্থহীন। একদিন আগে ট্রাম্প তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা করেন, যেখানে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা অংশ নেন।
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রক। একইসঙ্গে হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন নষ্ট করার দাবি করেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় ভবিষ্যৎ শান্তি আলোচনাও অনিশ্চিত হয়ে পড়েছে।